ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেচ মৌসুমে কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১১ এপ্রিল) যশোরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কর্মসূচিস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ২৭ এপ্রিল তারেক রহমান যশোর সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশীতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা যশোরের উন্নয়ন কার্যক্রম প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে নতুন গতি পাবে। তিনি স্মরণ করেন, খালেদা জিয়া ২০০৬ সালে যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছিলেন, যার বাস্তবায়ন এখন শুরু হতে যাচ্ছে।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমন্ত্রী সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি হাসপাতালের নির্ধারিত স্থান ও শার্শার উলাশী খাল এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেচ মৌসুমে কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ: প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬