ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নিহত,আহত ৫

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।

শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলী ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা যায়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, শনিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির দোলা নামের আরেকটি বাস এটিকে সজোরে ধাক্কা দিলে বাসের ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নিহত,আহত ৫

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪