ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বিদেশি সফটওয়্যার কেনার আড়ালে অর্থ পাচারের শঙ্কা: ব্যাংক খাতে নতুন উদ্বেগ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে চলবে এইচএসসি পরীক্ষা সেমি জ্বরে কাঁপছে বিশ্বকাপ, ফরাসি বধের হ্যাটট্রিকের হাতছানি স্পেনের ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন ‘অস্ত্র’ ব্যবহার করবে আর্জেন্টিনা চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দুর্যোগের সময় সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং অপতথ্য বা গুজব প্রতিরোধ করা সরকারের জন্য একটি বড় পরীক্ষা। তথ্য ব্যবস্থাপনাকে ‘অক্সিজেন’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব জেলা তথ্য কর্মকর্তাদের (ডিআইও) সঙ্গে বন্যা পরিস্থিতিতে করণীয় বিষয়ক এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. এম এ জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “তথ্য ব্যবস্থাপনা এক ধরনের অক্সিজেনের মতো। বাতাস দূষিত হলে যেমন মানুষের জীবন সংকটে পড়ে, তেমনি ভুল তথ্য বা গুজব সমাজে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই তথ্যের প্রবাহকে স্বচ্ছ ও নির্ভুল রাখা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।”

তিনি জেলা তথ্য কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিদিন মাঠপর্যায়ের কার্যক্রমের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি অন্তত ২০টি গুজব বা ভুল তথ্য শনাক্ত ও প্রতিরোধের উদ্যোগ নিয়ে তার হিসাবও প্রকাশ করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে তথ্যের প্রধান মাধ্যম শুধু প্রিন্ট বা ইলেকট্রনিক গণমাধ্যম নয়, ডিজিটাল প্ল্যাটফর্মও। তাই প্রচলিত পদ্ধতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে।

ব্রিফিংয়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বন্যাকবলিত সাত জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ জরুরি (ইমার্জেন্সি) টিম গঠনের নির্দেশ দেন। এই টিম সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

মন্ত্রী আরও নির্দেশনা দিয়ে বলেন, প্লাবিত এলাকা, পানিবন্দি মানুষের সংখ্যা, সাপে কাটার ঘটনা, ত্রাণ বিতরণসহ প্রতিদিনের তথ্য নির্ভুল পরিসংখ্যানসহ পাঠাতে হবে। এসব তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে।

তিনি জানান, দুর্যোগকালীন সময়ে জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিদিন বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে এবং মন্ত্রণালয়ের একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা কাজ করবে।

ব্রিফিংয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, পানিবাহিত রোগ ও সাপে কাটা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ত্রাণ বিতরণে অনিয়ম রোধে জেলা তথ্য অফিসগুলো মাইকিংসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেষে তথ্যমন্ত্রী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং দ্রুত তথ্য পরিবেশনের মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬