ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও স্বরাষ্ট্র—এই চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।

তবে কেন এই পরিবর্তন প্রয়োজন বা বর্তমান মন্ত্রীদের পরিবর্তে কাদের দায়িত্ব দেওয়া উচিত—সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট।

উল্লেখ্য, বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দেওয়া বক্তব্যের কারণে নাসীরুদ্দীন পাটওয়ারী আলোচনায় এসেছেন। এর আগে কক্সবাজারে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এছাড়া গত ২২ মে ঝিনাইদহে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬