সংবাদ শিরোনাম ::
বললেন আসিফ মাহমুদ
শেখ মুজিব জাতির পিতা নন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জাতির পিতা কি না সে বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন । তিনি বলেন, ‘শেখ মুজিব জাতির পিতা নন।’
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন ।
পোস্টে তিনি লিখেছেন, একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল নয়।
আরও লিখেছেন, শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করত, তাহলে ৫ আগস্ট বিপ্লবী ছাত্র-জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলত না। শেখ মুজিব জাতির পিতা নন, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম।





















