ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসসূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসের প্রথম ১০ দিন পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এর আগে রমজান মাস উপলক্ষ্যে মাদরাসার ছুটির তালিকা সংশোধন করা হয়েছে। তাতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত সব মাদরাসায় শিক্ষা কার্যক্রম চলবে। পবিত্র রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা সংশোধন করা হয়।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি জারি করা দেশের ৩টি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

চলতি বছর শুরুতে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় পবিত্র রমজানেও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্তে আসে। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পবিত্র রমজানে খোলা রেখে বিজ্ঞপ্তি জারির মধ্যেই ১১ ফেব্রুয়ারি ছুটির বর্ষপঞ্জি প্রকাশ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তাতে ৭ মার্চ থেকে পুরো পবিত্র রমজানে মাদরাসা ছুটির তথ্য জানানো হয়। এখন পবিত্র রমজানে মাদরাসাও খোলা রাখার নির্দেশনা এলো। আর নতুন সময়সূচি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসসূচি প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪