ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল, পাইপলাইনে সরবরাহ জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এর ফলে চলতি বছরে পঞ্চম ধাপে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আমদানি হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ এপ্রিল শুরু হওয়া ডিজেল পাম্পিং কার্যক্রম শুক্রবার (১০ এপ্রিল) রাতে শেষ হয়েছে। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পরিবহন করা হয়।

পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম জানান, চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। আমদানি করা এই জ্বালানি পার্বতীপুরে সংরক্ষণ করে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইন চালুর ফলে জ্বালানি পরিবহনে সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। একইসঙ্গে সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, এই পাইপলাইন প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে আমদানি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল, পাইপলাইনে সরবরাহ জোরদার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬