ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক মন্ত্রিসভা থেকে সরানো হলো ইসরাককে! কৃষিজমিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা রোপন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের ঠিকানা এবিজি স্পোর্টস সিটি মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে একদিনে গ্রাহককে সর্বোচ্চ ২ লাখ টাকার বেশি সরবরাহ না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে চলতি সপ্তাহে একদিনে একজন গ্রাহক দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। শনিবার (১০ আগস্ট) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়েছে। একাধিক ব্যাংক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক শাখায় নগদ পরিবহণের নিরাপত্তা সমস্যার কারণে আগামী সপ্তাহে দুই লাখের বেশি নগদ তোলার অনুমতি দেবেন না। পাশাপাশি চেকে লেনদেনের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। একই সাথে যে কোনো সন্দেহজনক লেনদেন বন্ধ করতে ব্যাংকগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেয়া হয়।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন দেশ সংবাদমাধ্যমকে বলেন, শনিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক আমাদের ২ লাখ টাকার বেশি না তোলার বিষয়ে নির্দেশনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪