ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’ আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক এমপি নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকসুদার একদিনের রিমান্ড এমপি নজরুলের গ্রেপ্তারের বিষয় জানিয়ে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, তদন্তে মরিয়মের চিরকুট বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, হাসপাতালে ভাবিরও মৃত্যু

‘বেশি কথা বললে হাঁটে হাড়ি ভেঙে দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালালি করে, তাই তারা আমাদের শত্রু। এই দালালদের বিরোধিতার জন্য আজও গণহত্যার স্বীকৃতি পাইনি।

সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন। গণহত্যা নিয়ে একটা কথা বলেননি, বিএনপির ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা কিসের মুক্তিযোদ্ধা?

তিনি আরও বলেন, একাত্তরের বন্ধুরা এখনো বাংলাদেশের পাশে রয়েছেছে। বিএনপির বন্ধুরা যখন নির্বাচন বানচালের চেষ্টা করেছিলো, তখন তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই। বিএনপির বিদেশে প্রভু আছে।

ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নেতারা বেশি কথা বললে হাঁটে হাড়ি ভেঙে দেয়া হবে। বিএনপির কোন কোন নেতা ভারতীয় পণ্য ব্যবহার করে তা দেশবাসীকে জানিয়ে দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বেশি কথা বললে হাঁটে হাড়ি ভেঙে দেয়া হবে’

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪