ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের ভারত সফর নিয়ে ফের তৎপর দিল্লি এসএসসি পাসের পর একাদশে ভর্তির আবেদন করেনি তিন লাখ শিক্ষার্থী অপ্রতীম হত্যা: গুরুত্বপূর্ণ ক্লু পাওয়ার দাবি পুলিশের ছয় মাসেই সরকার পতনের হুঁশিয়ারি, বিএনপি-জামায়াত-এনসিপির বিরোধ কোন পথে? নতুন স্কেলে বেতন কত বাড়বে, হিসাব করবেন যেভাবে এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, রোববার থেকে কলেজে ভর্তি শুরু আদমদীঘিতে বাবাকে বাঁচাতে গিয়ে সাংবাদিকসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

বিএনপির মনোনয়ন পেতে তিন নেতার সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে অংশ নেওয়া তিন নেতা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত পরে জানানো হবে

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এটি মনোনয়ন বোর্ডের বৈঠক। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে দলীয় প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিন নেতা দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

২৯ অক্টোবর ভোট

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়। পরে আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

বিএনপির মনোনয়ন পেতে তিন নেতার সাক্ষাৎকার

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬