ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোরের নতুন সভাপতি জাহিদ, সম্পাদক নুর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট বর্জ্য দিলেই মিলছে নিত্যপণ্য, সোয়ারীঘাটে ভাসমান বাজার গণভোটের রায় বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের মানিকগঞ্জে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও দেড় মাসের শিশুর মরদেহ উদ্ধার শাহজালাল মাজারের ডেকচিতে ‘ছাত্রলীগের’ কমিটি শাহজালাল মাজারের ডেকচিতে হাসিনাকে নিয়ে সাবেক ডিসি সারোয়ারের পোস্ট সেলাই মেশিনে ঘুরবে সংসারের চাকা, স্বপ্ন দেখছেন পাহাড়ের নারীরা সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এক কাঠামোয়, অভিন্ন সিলেবাসে সনদ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন পয়েন্টে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।

এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোনও তল্লাশি করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এশিয়া পোস্টকে বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২০০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে।

যাত্রাবাড়ীতে পরপর পাঁচ ককটেল বিস্ফোরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং ফ্লাইওভারের ওপর থেকে যাত্রাবাড়ী থানার কম্পাউন্ডের দেয়াল ঘেঁষে দুটি ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।

এর প্রায় পাঁচ মিনিট পর ইনকামিং ফ্লাইওভারের ওপর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মো. ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মগবাজার ও কাফরুলেও বিস্ফোরণ-অগ্নিসংযোগ

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মগবাজার চৌরাস্তা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

রাত ১০টার দিকে মিরপুরের কাফরুল এলাকায় একটি থেমে থাকা বাসে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে।

রাজধানীর আরও যেসব এলাকায় বিস্ফোরণ

শুক্রবার মহাখালী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়ক, মৌচাক মোড়ের ফরচুন শপিংমলের সামনে, মালিবাগের সোহাগ পরিবহন বাস কাউন্টারের সামনে, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে, গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি করে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জড়িতদের শনাক্তে অভিযান

ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত থাকতে পারে—এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গুলশানের মিছিলের ঘটনায় ১৭৯ জন গ্রেপ্তার

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই ঘটনার পর গুলশান থানার ওসি ও গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬