ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’ আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক এমপি নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকসুদার একদিনের রিমান্ড এমপি নজরুলের গ্রেপ্তারের বিষয় জানিয়ে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, তদন্তে মরিয়মের চিরকুট বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ

‘বিএনপির এক নেতা ভারতের সহযোগিতা চায়, আরেক নেতা পণ্য বয়কট করে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের নিত্যপণ্যের বড় অংশ আসে ভারত থেকে। ভারতীয় পণ্য বর্জনের করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। বিএনপি দিশেহারা হয়ে এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আরেক নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়।

ওবায়দুল কাদের আরও বলেন, কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে, তার খেসারত দিতে হচ্ছে।

আরওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকায় সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছি। মুক্তিযুদ্ধের সময় ভারতে আমাদের সাহায্য করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বিএনপির এক নেতা ভারতের সহযোগিতা চায়, আরেক নেতা পণ্য বয়কট করে’

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪