সংবাদ শিরোনাম ::
বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
বর্তমান সরকারের সাথেই কাজ করবে ভারত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সরকারের সাথেই ভারত কাজ করবে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার (৩০ আগস্ট) নয়াদিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়া’স ফরেন পলিসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলে।
বাংলাদেশের সাথে সম্পর্ক ও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে, তার সাথেই আমরা কাজ করব, এটাই স্বাভাবিক।
জয়শঙ্কর বলেন, সবাই জানেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দু’দেশের সম্পর্ক ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়েছে। প্রতিবেশীরা সব সময়ই প্রহেলিকা। কোনো দেশের তাদের প্রতিবেশীর সাথে সমস্য়া নেই বলুন তো?


















