ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের সীমান্ত উপজেলাটেকনাফের নাফনদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরে টেকনাফ দমদমিয়া জেটিঘাট এলাকায় নাফ নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তার পরনে হাফ প্যান্ট ছিল। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের নাগরিক হতে পারে।

নৌ-পুলিশের এ পরিদর্শক জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪