ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিঞ্জপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

উল্লেখ্য, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আসাদুজ্জামান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪