ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তি হাজার টন রপ্তানির অনুমতি

দুর্গাপূজায় ইলিশ যাবে ভারতে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাবে ভারতে। বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা এরমধ্যে আবেদন করেছে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এ অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায়।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তি হাজার টন রপ্তানির অনুমতি

দুর্গাপূজায় ইলিশ যাবে ভারতে

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪