ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৩৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্য়ায় বাড়িতে হানা দেয় ইডি। এরপর গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এর আগে গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার গ্রেপ্তার হলেন আরেক মুখ্যমন্ত্রী।

আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতিতে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এই দুই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ইডি। এরমধ্যে আবগারি দুর্নীতিতে নবার তলব করা হয়েছে দিল্লির এই মুখ্যমন্ত্রীকে। কিন্তু তাতে তিনি কর্নপাত করেননি, বরং এড়িয়ে গেছেন। অবশেষে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন তদন্তকারীরা। এরপর বাজেয়াপ্ত করা হয় তার ফোন। তারপর গ্রেপ্তার।

কয়েকদিন আগে দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় সিং ও সত্যেন্দ্র জৈনের মতো আপ নেতাও।

আপের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরাবে না দল। কেজরিওয়ালের গ্রেপ্তারির পর মন্ত্রী আতিশি বলেন, অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রীই থাকবেন। তাতে দ্বিমত নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪