ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ করতোয়া এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি হলো-নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী এয়ার পোর্ট ভাদুর বটতলা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৮) এবং একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরিফা বেগম (৪৯) উভয়ের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র এর সত্রতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে সোমবার (১৮ মার্চ) রাতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে উভয়ের কোমড়ে বিশেষ কায়দায় মোড়ানো দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুজন নারী মাদক কারবারির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪