ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ আগেই কার্যকর হয়েছে। ফারজানা নিজেকে তাঁর স্ত্রী হিসেবে পরিচয় দিলেও বিষয়টি তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা জানতেন বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রনি। জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে রনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ফারজানা নিজেকে তাঁর স্ত্রী পরিচয় দিয়ে প্রথমে তাঁর অফিসে যান। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকেন। একপর্যায়ে ওই নারী তাঁর বাসায় গেলে তিনি শাহবাগ থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় এবং কথিত কাবিননামার একটি অনুলিপি সংগ্রহ করে।

রনি জানান, আইনজীবীদের পরামর্শ অনুযায়ী কাবিননামা অনুসারে তালাকের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। একই সঙ্গে দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন সাবেক এই সংসদ সদস্য। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন ও অর্থ পরিশোধের পরও ফারজানার পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন রনি। তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেন। ফারজানার সন্তানদের কথা বিবেচনা করে তাঁর বিরুদ্ধে আদালতে অন্য কোনো মামলা করেননি বলেও পোস্টে দাবি করেন তিনি।

রনি আরও অভিযোগ করেন, ফারজানা ও ইউটিউবার ইলিয়াস তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ছাড়া আরেক ইউটিউবার বনি আমিনের কাছেও তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বলে জানান।

এনসিপির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রনি। এত দিন পর দলটির নেতারা কেন ফারজানার প্রতি আগ্রহী হয়ে তাঁর নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন, সে প্রশ্ন রাখেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ফেসবুক পোস্টের সঙ্গে শাহবাগ থানায় করা অভিযোগের একটি ছবিও যুক্ত করেন।

এর আগে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়। ওই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান রনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬