ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা

খলিলুর রহমানের প্রশ্নে তিনজন বিসিএস ক্যাডার!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী। প্রশ্নফাঁসে সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন তিনি।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছ থেকে প্রশ্ন নিয়ে অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন। আর সর্বশেষ ৪৬তম বিসিএসের প্রিলিতে ১২ জন পাস করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, এই চক্রটি দীর্ঘদিন থেকে প্রশ্ন ফাঁস করে আসছিলো। অনেকেই তাদের কাছ থেকে প্রশ্ন কিনেছে। এরমধ্যে যারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত তাদের নামই উঠে আসছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেয়া এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে প্রশ্নফাঁসের ঘটনায় পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে পিএসসির অফিস সহায়ক ডেসপাস রাইডার খলিলুর রহমানের ফাঁস করা প্রশ্নে অন্তত তিনজন বিসিএস ক্যাডার হয়েছেন। যারা এখন মর্যাদাপূর্ণ এই চাকরি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খলিলুর রহমানের প্রশ্নে তিনজন বিসিএস ক্যাডার!

সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪