ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবব্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বরুড়ায় রাস্তা থেকে এক গৃহবধূকে (২২) তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা কাউকে না জানাতে ধর্ষণের ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার দুপুরে বরুড়া উপজেলার আড্ডা বাজারের উত্তর পাশে একটি মাছের খামারে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা করেন।‌

এ ঘটনায় গ্রেপ্তার ওই যুবকের নাম মো. রুবেল (২৮)। তিনি উপজেলার আড্ডা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত হলো একই এলাকার মো. মানিক (৩৩) ও মো. বাপ্পি (২৫)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, স্বামীর বাড়ি থেকে আড্ডা এলাকার পাশাপাশি একটি গ্রামে বাবার বাড়িতে কয়েক দিন আগে তিনি বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে তিনি ভাতিজি (৬) ও ভাগনিকে (৪) বাড়ি আনতে একটি মাদ্রাসায় যান। মাদ্রাসা ছুটি হলে শিশু দুটিকে নিয়ে ফিরতে আড্ডা এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই তিন যুবক এসে তার নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। এ সময় একজন চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে দুই শিশুকেঅন্যদিকে নিয়ে যান। অপর দু’জন গৃহবধূর মুখ চেপে ধরে আড্ডা বাজারের পাশে একটি মাছের খামারে নিয়ে তিনজন একাধিকবার ধর্ষণ করে। দুই শিশুকে পাশের একটি জনমানবহীন বাড়িতে আটকে রাখেন তারা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণকারীরা তাদের মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ঘটনার কথা কাউকে বললে ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেয়া হবে বলে হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবব্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪