ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে

ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের হারানোর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান। তিনি বলেন, যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে সফলতা আসবেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোনো জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪