ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রোববার (১২ মে)। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এবং অনলাইনে পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

রোববার (১২ মে) পরীক্ষার ফলাফল প্রকাশের আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটটি থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করা যাবে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার।

পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমেও ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর দিয়ে রোল নাম্বার এবং পরীক্ষার সন টাইপ করতে হবে। এরপর তা 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে পরীক্ষার ফলাফল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। এছাড়া ২১ মার্চ শেষ হয় মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ পরীক্ষার্থী। এরমধ্যে সাত লাখ ৫৫ হাজার ৭২৩ ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ১৫৬। পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা দুই হাজার ২৭৩। শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৯১টি। দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে দুই লাখ ৯০ হাজার ৯৪০ পরীক্ষার্থী । এরমধ্যে ছাত্র এক লাখ ৪২ হাজার ৩১৪ এবং ছাত্রীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৬২৬।

এছাড়া কারিগরি বোর্ডে ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষার্থীয় অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৯৪ হাজার ৮৪১ জন। আর ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪