ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

এক কেন্দ্রের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৪ জুলাই) এইচএসসি পরীক্ষার ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আমাকে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, যদি শুক্রবার (৫ জুন) ও শনিবারের পানি কমে যায় তাহলে যথারীতি রোববার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কেন্দ্রের পরীক্ষা যথারীতি ভাবে চলবে।

উল্লেখ্য, টানা বর্ষণে জেলার বাঘাইছড়ি উপজেলা পৌরসভাসহ ৩২টি গ্রামের ৪ হাজার মানুষ পানিবন্দি। মঙ্গলবার (২ জুলাই) প্রায় ৩-৫ ফুট পানি মাড়িয়ে পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (৩ জুলাই) একইভাবে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় পার হয়ে পরীক্ষা দিতে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক কেন্দ্রের এইচএসসি পরীক্ষা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪