ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা

একসাথে ৩ সন্তানের মা হলেন সোমা

নাটোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে তিন যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার (১৩ জুলাই) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই প্রসুতি তিন ছেলে সন্তানের জন্ম দেন।

হাসপাতালের চিকিৎসক নার্গিস ফেরদৌস জানান, মা ও সন্তানেরা সুস্থ রয়েছেন।

জানা গেছে, নাটোর শহরের আলাইপুর মহল্লার তামিম হোসেনের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। শুক্রবার (১২ জুলাই) রাতে প্রসব বেদনা উঠলে শনিবার সকালে স্বামী তামিম হোসেন তাকে নাটোর শহরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সুস্থ শিশুর জন্ম হয়।

তিনটি সুস্থ-স্বাভাবিক সন্তান পেয়ে খুশি বাবা তামিম হোসেন ও মা জান্নাতুল সোমা। তারা জানান, সুস্থ সন্তান পেয়ে তারা খুব খুশি তবে এই তিনটি সন্তানকে একসঙ্গে কীভাবে লালন-পালন করবেন তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসাথে ৩ সন্তানের মা হলেন সোমা

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪