ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো ধরনের সংকট হবে না। দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তাই তেলসংকটের অজুহাতে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং সেখানে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, পরিবহনগুলো সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। বরং অনেক বাস নির্ধারিত ভাড়ার চেয়েও কমে যাত্রী পরিবহন করছে।

তিনি আরও বলেন, টার্মিনালে শৃঙ্খলার সঙ্গে বাস প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছে, ফলে ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কম হবে বলে আশা করা যাচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না: সেতুমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬