সংবাদ শিরোনাম ::
১৪ বছর পর কার্যালয় খুলল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে ১৪ বছর পর। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) রাতে দলের নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এরপর তারা পুরানা পল্টনে মহানগর কার্যালয়েও যান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা। আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়টিও খোলা হয়। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায়।





















