ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

রোববার (২ মার্চ) রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবস উদযাপনের শুভ উদ্বোধন করেন। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র‌্যালিতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নতুন ভোটাররা অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমানক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যেকোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।

আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন কিনা। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫