ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে নজর রাখতে মন্ত্রী-সচিবদের নির্দেশ দিয়েছেন। সংকট দীর্ঘমেয়াদি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও খাতগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা তৈরি হয়েছে, তা গভীর পর্যবেক্ষণে রাখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদে এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোতে কী ধরনের পদক্ষেপ নিতে হতে পারে, তার একটি রূপরেখা তৈরি করে সেটি প্রধানমন্ত্রীকে অবহিত করতে বলেছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি রাখা, যাতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে না হয়। যেকোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে বলেছেন।

এছাড়া, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেখানে সামুদ্রিক অর্থনৈতিক পরিকল্পনায় অর্থনৈতিক অঞ্চল হবে। এ আইনের আওতায় ১৭ সদস্যের বোর্ড থাকবে। মাস্টারপ্ল্যান করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে এর মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪