ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

পিএসসির প্রশ্নফাঁস: নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সাথে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করার কথাও বলা হয় রীটে।

শুক্রবার (১২ জুলাই) সারডা সোসাইটি নামের একটি বেসরকারি সংগঠনের নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিটটি দায়ের করেন।

রিটে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ২৪ থেকে ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডার ও নন- ক্যাডারদের তালিকা তৈরিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এছাড়া, প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপের আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জিও জানানো হয়। এতে দুদক চেয়ারম্যান পিএসসি ও রেল সচিবকে বিবাদি করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিচারপতি কে. এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিএসসির প্রশ্নফাঁস: নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪