ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

জামিন মেলেনি, ইডি হেফাজতেই কেজরি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবগারি দুর্নীতিতে জড়িত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন না। তাকে ইডি হেফাজতেই থাকতে হব। আগামী ৩ এপ্রিল এ মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। এর আগে গত বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তো দূরের কথা হাজতে থেকেই সরকার চালানোর ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। জেল থেকেই মন্ত্রীদের একের পর এক বার্তা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল’র গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন তিনি। তাকে গ্রেপ্তারে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার (২৭ মার্চ) শুনানির পর এ মামলায় ইডির জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট।

জবাব দিতে ৭ দিন সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ততোদিন ইডি হেফাজতেই থাকবেন আপ সুপ্রিমো।

উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী জড়িত অরবিন্দ কেজরিওয়াল’র গ্রেপ্তারের তীব্র নিন্দা করে সরব স্ত্রী সুনীতা। সাংবাদ সম্মেলনে তিনি বলেন, আবগারি দুর্নীতি মামলায় গত দুই বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে। তথাকথিত দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে ইডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিন মেলেনি, ইডি হেফাজতেই কেজরি

সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪