ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মেডিকেল মোড় পদ্ম ক্লিনিক এর সামনে এ ঘটনা ঘটে। নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী দীর্ঘদিনের বন্ধু। বুধবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬