ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ

বললেন আসিফ নজরুল

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে লাইভে এসে এমন নির্দেশনা দেন তিনি।

তাতে ড. আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে অনেক মানুষ অনুরোধ করে আমার সাথে ছবি তুলেছেন। এমনও হয়েছে সরকারে আসার আগে বহু অনুষ্ঠানে গেছি, অনেকে ছবি তুলেছে। এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে জানতে পেরেছি। এমনকি কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন।

এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা এমন কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, তাদের পুলিশের ধরিয়ে দেবেন। কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনোরকম চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন।

লাইভে এই উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজে প্রশ্রয় দেবে না। এমন কাজ যারা করছেন বা করার চেষ্টা করছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি- বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন আসিফ নজরুল

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪