ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

ঈদের প্রধান-প্রধান জামাত কোথায় কখন, জেনে নিন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। এবার তুলে ধরা হলো দেশের প্রধান প্রধান ঈদের জামাতের স্থান ও সময়সূচি-

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর অনুষ্ঠিত হবে এসব জামাত।

বায়তুল মোকাররমে ৫টি জামাত ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হবে।

সাভারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়।

দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এই ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর সদর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী।

সকাল ৮টায় সিলেটে শাহী ঈদগাহে ঈদ জামাত হবে। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদ জামাত হবে। দ্বিতীয় ঈদ জামাত সকাল ৮টায়। সর্বশেষ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে যথাসময়ে জামাত অনুষ্ঠিত হবে।

ফেনীতে প্রধান ঈদ জামাত হবে মিজান ময়দানে সকাল ৮টায়। মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে প্রধান ঈদ জামাত। জামাত পরিচালনা করবেন খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান।

মেহেরপুরে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় পৌর ঈদগাহে, দ্বিতীয় ঈদ জামাত সকাল ৮টা ১৫ মিনিটে পুরাতন ঈদগা মাঠে।

শেরপুরে প্রধান ঈদ জামাত হবে পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়। এছাড়া জামিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৯টায়। মাইসাহেবা মসজিদ মাঠে সকাল ১০টায়, চাপাতলি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, বাটারাঘাট ঈদগাহ মাঠে সকাল ৯ টায়, চান্দেরনগর বড় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, পাকুড়িয়া পূর্বপাড়া মিন্নতিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় এবং কামারিয়া ইউনিয়নের সূর্যদী ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল সোয়া ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের প্রধান-প্রধান জামাত কোথায় কখন, জেনে নিন সময়সূচি

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪