ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

মায়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টা

আপীলেও সাজা বহাল একরামুল আহসান কাঞ্চনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ের ১০ কোটি টাকার সম্পত্তি জাল হেবা করে জালিয়াতি ও আত্নসাতের মামলায় আসামী একরামুল আহসান কাঞ্চনের সাজা আপিলেও বহাল রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল ইসলাম তিনি এ রায়ের আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইউনুস ইমাম এ বিষয়টি তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে ২০২৩ সালের ১৮ মে মায়ের সম্পত্তি জালিয়াতির অপরাধে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ বদিউজ্জামানের আদালত একরামুল আহসান কাঞ্চনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে আসামী গ্রেফতার হলে আসামীপক্ষ নারায়ণগন্জ জেলা ও দায়রা জজ আদালতে আপীল করে। নারায়ণগন্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি শুনানীর জন্য নারায়ণগন্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করলে আজ বিচারক আমিনুল ইসলাম রায়ে সাজা বহাল রাখেন।

মামলার বিরবণ থেকে জানা যায়, ২০০৯ সালের ২২ জানুয়ারি এবং ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারিতে কাঞ্চন ও বাদল আপন মায়ের নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ১২৭ শতাংশ জমি জাল-জালিয়াতি করে নিজেদের নামে লিখে নেয়। কাঞ্চন ও বাদলের মা কমরের নেহার ২০১০ সালের ৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর মামলার বাদী, সাক্ষী, আসামীদের পর্যবেক্ষণ করে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর মামলার বাদী কমরের নেহার বলেন, তার চার সন্তানের মধ্যে দুই সন্তান একরামুল আহসান কাঞ্চন ও কামরুল আহসান বাদল ফেতনবাজ। তারা অর্থলোভী ও জালিয়াত। তারা ওয়ারিশসূত্রে পর্যাপ্ত সম্পত্তি প্রাপ্তীর পরেও জাল-জালিয়াতি করে মায়ের সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে। এটা অপরাধ। তিনি বিচার পেয়ে সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টা

আপীলেও সাজা বহাল একরামুল আহসান কাঞ্চনের

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪