ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

রুটি না ভাত, সুস্থ শরীরে বাঁচতে কোনটা খাবেন জানালেন চিকিৎসক

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেকেই দু’বেলা ভাত খেতে পছন্দ করেন। আবার অনেকে রাতে রুটি খেতে পছন্দ করেন। ভাত ও রুটির মধ্যে পুষ্টিগত দিক থেকে তফাৎ কী? ডায়েটে এই দুই খাবারের মধ্যে কোনটি রাখলে শরীর ফিট থাকবে? বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টির দিকেই আলোকপাত করা হল।

ভাত না রুটি, প্রতি রাতে কোনটা খেলে শরীর থাকবে একেবারে ফিটফাট? বিষয়টি নিয়ে অনেকে নিজেদের মতো করে মতামত দিয়ে থাকেন। তবে নেহাতই না বুঝে ডিনার সেরে শরীরে বিপদ ডেকে আনবেন না। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কী বলছেন সেটা আগে জেনে নিন। তারপর নিজেদের খাদ্য তালিকায় কী কী রাখবেন, সেটা ঠিক করুন।

ভাত এবং রুটি এই দুটি খাবারেই কার্বোহাইড্রেট থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই দুটি খাবারের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। তবে দুই খাবারেই সোডিয়ামের পরিমাণ ভিন্ন। চালে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। তুলনায় গমে সোডিয়ামের পরিমাণ বেশি। তাই চিকিৎসকরা আপনাকে যদি কম সোডিয়াম খেতে বলেন সেক্ষেত্রে আপনার জন্য রুটি একেবারে পারফেক্ট।

ভাতের পুষ্টি :

ভাতে প্রোটিন, ফ্যাট এসব কম থাকে। তবে ভাতে ক্যালোরির পরিমাণ বেশ বেশি। প্রতিদিন দু’বেলা ভাত খেলে হজমের ক্ষেত্রে সুবিধা হয়। ভাতে থাকা অন্যান্য ভিটামিনও স্বাস্থ্যের পক্ষে হিতকর। তবে বাজারের চকচকে পালিশ চাল না খেয়ে পালিশে র আগের অবস্থায় যে চাল থাকে সেই চালের ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো।

রুটির গুনাগুন:

রুটিতে ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রুটি খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যায়। ভাত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। রুটি সেটা করে না।

তাই চিকিৎসকদের পরামর্শ মতো, শরীরে কোন উপাদান বেশি বা কমের প্রয়োজন তা বিচার করে নিন আগে। তারপর ডায়েটে রুটি কিংবা ভাত রাখুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুটি না ভাত, সুস্থ শরীরে বাঁচতে কোনটা খাবেন জানালেন চিকিৎসক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫