ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। নতুন এই রাজনৈতিক দলটির নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’।

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, দলের আহবায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের সদস্য সচিবের পদে থাকছেন আখতার হোসেন।

এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হয়েছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির আবদুল্লাহ। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে। নতুন দলের দপ্তর সম্পাদক করা হয়েছে সালেহ উদ্দিন রিফাতকে।

এর আগে, গত সোমবার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। সেদিন তিনি জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।

এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫