ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

জানালেন ইসি মাছউদ

ভোট হবে ব্যালটে, সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে

পটুয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমরা জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচন প্রভাবমুক্ত থে‌কে জা‌তি‌কে সুন্দর নির্বাচন উপহার দি‌তে চাই কোনোভা‌বেই প্রভাবান্বিত হওয়ার সু‌যোগ নেই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যে এ নির্বচন অনুষ্ঠিত হ‌বে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। এ ছাড়া সভায় পটুয়াখালী সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানালেন ইসি মাছউদ

ভোট হবে ব্যালটে, সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫