ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প

রাতে চিকিৎসার জন্য লন্ডন যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাচ্ছেন । কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ রাতেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তাসহ খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন ১৫ জন। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরেই আর্থাথ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন।

স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য শুরু থেকেই বিদেশে মাল্টিডিসিপ্লিনারী হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু বিগত সরকারের সময় দল ও পরিবারের পক্ষ থেকে দেওয়া বিদেশে যাওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয় অন্তত ২০ বার।

অভ্যুত্থানের পরদিন নিজের পাসপোর্ট ফিরে পান বিএনপি চেয়ারপারসন। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রক্রিয়া। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে আঙ্গুলের ছাপ দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন খালেদা জিয়া।

সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেন। সেসময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসাসেবা নিয়েছিলেন।

দীর্ঘ ৭ বছর পর লন্ডনে থাকা বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে তার। দেখা হতে পারে আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ দুই নাতনির সঙ্গেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতে চিকিৎসার জন্য লন্ডন যাবেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫