ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

শীত আসছে কবে থেকে , জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে কয়েকদিন হাড়কাঁপানো শীত পড়েছিলো। গত দু’দিন থেকে মীতের প্রকোপ কম। তবে এখানেই স্বস্তি নয়। সামনে আসছে শৈত্যপ্রবাহ। এমনটাই আভাস দিয়েছে আবহওায়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৮ জানুয়ারির পর আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ  তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৭ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত শীতের তীব্রতা তেমন থাকবে না। তবে ৮ তারিখের পর আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। এছাড়া ৭-৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করতে পারে।

এছাড়া দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে । উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর এই সময়ে ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীত আসছে কবে থেকে , জানালো আবহাওয়া অফিস

সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫