ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

চিরকুটে মোবাইল নম্বর দেয় ডাকাতরা, এরপর একে একে বেড়িয়ে আসে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মি নাটকের অবসান হয়েছে। ডাকাতদের কবল থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জিম্মি ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তিনজন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এই বিষয়টি জানাজানি হলে মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতির কথা বলা হয়।

আরও পড়ুন : কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে গ্রাহকদের জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সাথে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে। এরপর একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্রগুলো ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। তারপর একে একে ডাকাত দলের সদস্যরা বেড়িয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলেন।

আরও পড়ুন : কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মি গ্রাহকরা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা চিরকুটে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। আর সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ডাকাত সদস্যেরই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতর থেকে ৩ ডাকাতকে আটক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের কেরাণীগঞ্জ শাখায় ডাকাতদল প্রবেশ করে। এরপর ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাতদল জিম্মি করে ফেলে। ওই সময় পুলিশ জানায়,অস্ত্রের মুখে ব্যাংকের সদস্যদের জিম্মি করেছে ডাকাতদল। প্রায় ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ১৫ জনের মতো গ্রাহক ব্যাংকে জিম্মি রয়েছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিরকুটে মোবাইল নম্বর দেয় ডাকাতরা, এরপর একে একে বেড়িয়ে আসে

সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪