ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

বললেন সারজিস আলম

দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যারা খুনীদের পুর্নবাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সংবাদমাধ্যমেকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি, খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতার দাবি জানান তিনি।

হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তোষামোদকারী ও দলান্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে। এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামীর প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেঈমানি করলে তার বিরুদ্ধে এ বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন সারজিস আলম

দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪