সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।
তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এই মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে-কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানান, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন তারা।





















