ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এই হামলা চালায় দুর্বৃত্তরা। আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। এ সময় তাদের হাতে হকিস্টিকসহ লাঠিসোটা ছিলো।

হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ভাঙচুর করে। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে কম্পিউটার, টেবিল, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়।

এরপর বাইরে এসে ২০-২৫টি গাড়িতে ভাঙচুর চালায়। এছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মিডিয়া হাউজে। তবে এতে কেউ হতাহত না হলেও ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি ৩টি ভবনে বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪