ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৫০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুরে কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়।

মামলার এজাহারে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়।

মামলায় অর্থদাতা হিসেবে সাত জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে উল্লেখ করা হয় ১০১ জনের নাম । একই সাথে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪