ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক । এছাড়া সিরাজগঞ্জের ১৩ পুলিশসহ নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি ।

রোববার( ৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরিভিত্তিতে আহ্বান জানিয়েছেন ।

এক বিবৃতিতে বলা হয়, ঢাকায় যে গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে, তাতে ফলকার তার্ক গভীরভাবে উদ্বিগ্ন যে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে । তাই তিনি শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানিয়েছেন ।

বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা- উচ্চতর এবং কমান্ডের দায়িত্বসহ- অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন মনে করিয়ে দেয় এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না ।

সরকারকে অবশ্যই প্রতিবাদ আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীদের টার্গেট করা বন্ধ করতে হবে । নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে । সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপের জন্য শর্ত তৈরি করতে হবে ।

জনগণের অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টা, অতিরিক্ত শক্তি প্রয়োগের এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার জন্য উসকানি অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪