ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক । এছাড়া সিরাজগঞ্জের ১৩ পুলিশসহ নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি ।

রোববার( ৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরিভিত্তিতে আহ্বান জানিয়েছেন ।

এক বিবৃতিতে বলা হয়, ঢাকায় যে গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে, তাতে ফলকার তার্ক গভীরভাবে উদ্বিগ্ন যে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে । তাই তিনি শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানিয়েছেন ।

বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা- উচ্চতর এবং কমান্ডের দায়িত্বসহ- অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন মনে করিয়ে দেয় এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না ।

সরকারকে অবশ্যই প্রতিবাদ আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীদের টার্গেট করা বন্ধ করতে হবে । নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে । সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপের জন্য শর্ত তৈরি করতে হবে ।

জনগণের অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টা, অতিরিক্ত শক্তি প্রয়োগের এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার জন্য উসকানি অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪