ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—ভারত থেকে দেওয়া হুঁশিয়ারির জবাবে আইনমন্ত্রীর কড়া বার্তা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

যশোরে শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে জাতীয় শ্রমিক লীগের বিবাদমান দুই গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা ৩টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ যশোর বিডি হলে ও যশোর -৩ আসনের এমপি সমর্থিত গ্রুপ পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন করে। সম্মেলনে উভয় পক্ষই নতুন কমিটি ঘোষণা করে।

জেলা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দুটি ধারায় বিভক্ত। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার সমর্থিত গ্রুপ শনিবার বিকেলে যশোর বিডি হলে সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। সম্মেলন শেষে তিনি প্রতিপক্ষ গ্রুপের নেতাদের বহিষ্কারের ঘোষণা দেন।

jessor 6

এছাড়া শ্রমিক লীগ নেতা আজিজুল ইসলামকে সভাপতি ও সৈয়দ লিটনকে সাধারণ সম্পাদক করে ৫সদস্যের কমিটির নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন।

অপরদিকে, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ সমর্থিত গ্রুপ যশোর পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলন করেন। তাতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তোফায়েল আহমেদ। সম্মেলন শেষে তিনি শ্রমিক নেতা জবেদ আলীকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪