ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। তবে এই রেকর্ড গর্বের নয়, লজ্জার। দীনেশ কার্তিকের একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। সোমবার (১ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে লজ্জার নজির গড়েন ভারতীয় দলপতি।

আইপিএলের ইতিহাসে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন রোহিতের। যে লজ্জা এতোদিন বহন করছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক কার্তিক। সোমবার রোহিত আইপিএলে ১৭তম বার শূন্য রানে আউট হন।

কার্তিকও আইপিএলে ১৭ বার কোনো রান না করেই আউট হয়েছেন। ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন ৪ জন। তারা হলো- মনদীপ সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা এবং সুনীল নারাইন।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের ২২ গজে প্রথম বলেই আউট হন রোহিত শর্মা। ট্রেন্ট বোল্টের বলে রোহিতের ক্যাচ ধরেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এবার মুম্বইয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪