ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করা অনেকেরই অভ্যাস। ব্যস্ত জীবনে দ্রুত সতেজ হওয়ার উপায় হিসেবে ক্যাফেইনকে বেছে নেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা আগে জলপান দিয়ে করা হলে শরীর বেশি উপকৃত হয়।

রাতে দীর্ঘ সময় ঘুমের কারণে শরীর কিছুটা ডিহাইড্রেটেড থাকে। তাই সকালে প্রথমে জলপান করলে শরীরের তরল ভারসাম্য পুনরুদ্ধার হয় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে কাজ শুরু করে।

খালি পেটে চা-কফির সম্ভাব্য প্রভাব

ডিহাইড্রেশন বৃদ্ধি:
চা ও কফিতে থাকা ক্যাফেইন হালকা ডাই-ইউরেটিক হিসেবে কাজ করে, যা শরীর থেকে জল বের করে দিতে পারে। ফলে আগে জল না খেলে সকালে ক্লান্তি বা শুষ্কতা অনুভূত হতে পারে।

হরমোনাল প্রভাব:
সকালে কর্টিসল হরমোন স্বাভাবিকভাবেই বেশি থাকে। এই সময় অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে অস্থিরতা বা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।

অ্যাসিডিটির ঝুঁকি:
খালি পেটে চা বা কফি পান করলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে গিয়ে অম্বল, গ্যাস বা পেট জ্বালার সমস্যা দেখা দিতে পারে।

রক্তে শর্করার ওঠানামা:
ক্যাফেইন অ্যাড্রেনালিন বাড়িয়ে ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, যা রক্তে শর্করার ভারসাম্য কিছুটা নষ্ট করতে পারে।

কোষ্ঠকাঠিন্য ও অস্বস্তি:
ডিহাইড্রেশনের অবস্থায় ক্যাফেইন গ্রহণ করলে কারও কারও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পেটের অস্বস্তি বাড়তে পারে।

হার্টের ওপর প্রভাব:
সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে ক্যাফেইন হৃদস্পন্দন ও রক্তচাপ সাময়িকভাবে বাড়াতে পারে।

কেন সকালে জলপান জরুরি?

বিশেষজ্ঞদের মতে, সকালে এক থেকে দুই গ্লাস জল পান করলে শরীর দ্রুত রিহাইড্রেট হয়, হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পরবর্তী খাবার বা পানীয় শরীর সহজে গ্রহণ করতে পারে।

কীভাবে অভ্যাস পরিবর্তন করবেন

সকালে ঘুম থেকে উঠে আগে জল পান করুন, তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে চা বা কফি নিন। প্রয়োজনে হালকা নাস্তা সঙ্গে রাখলে পেটের ওপর চাপ কমে। চা-কফি সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে সঠিক সময় ও পরিমিত মাত্রায় গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ বলে মত বিশেষজ্ঞদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬